Friday, 4 October 2013

আমার খোদারে দেখিয়াছি আমি 
আমার খোদারে দেখিয়াছি আমি
গরীবের কুঁড়ে ঘরে,
দীন দুঃখীর নয়নের জল
যেথায় অঝোরে ঝরে।
অথ্যাচারীর পীড়নের ঘায়,
কত ব্যথাতুর কাদে নিরালায়;
তাদের অশ্রু গড়ায়ে পড়িছে
খোদার মাটির পরে।
তাইত আমরা পড়িনে নামাজ
একা ঘরে নির্জনে,
লোকালয়ে মোরা মসজিদ গড়ি
সব ভাই একাসনে;
জায়নামাজের পাটি আমাদের,
আকাশের চেয়ে বিসতৃত ঢের,
তাই ত আকাশ লুটায়েছে ছের
দুনিয়া মসজিদ ঘরে।
জসীম উদ্দিন
[কাব্যগ্রন্থ : পদ্মাপার ]

Thursday, 3 October 2013

শোনো শোনো ইয়া এলাহী 

শোনো শোনো ইয়া এলাহী
আমার মুনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস- রাত।।

যেন শুনি কানে সদা
তোমারি কালাম, হে খোদা,
চোখে শুধু দেখি যেন
কোরানের আয়াত।।

মুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস- যামী,
(তোমার) মসজিদেরই ঝাড়ু- বর্দার
হোক আমার এ হাত।।

সুখে তুমি, দুখে তুমি,
চোখে তুমি, বুকে তুমি,
এই পিয়াসী প্রানের খোদা
তুমিই আবে- হায়াত।।

- কাজী নজরুল ইসলাম-



আল্লাহ


তাঁকে কেউ দেখেছে মরচক্ষে? দৃষ্টির নন্দনে?
কেবল হৃদয়ে তাঁকে কেউ-কেউ করে অনুভব।
সমস্ত বস্তুর মধ্য মিশে তিনি আছেন গোপনে-
অথচ স্পর্শ তাঁকে করতে পারেনা এইসব।

সমস্ত দ্যাখেন তিনি-কিন্তু তার দৃষ্টি নেই কোনো।
নির্মান করেন তিনি-কিন্তু কোনো হাত দিয়ে নয়।
সব-কিছু থেকে দূরে-কিন্তু নন বিচ্ছিন্ন কখনো।
-তাকে পেতে হলে, প্রিয় মুক্ত করো তোমার হৃদয়!

তিনিই প্রথমতম-যাঁর পূর্বে ছিলোনা প্রথম।
তিনিই সর্বশেষ-যাঁর পরে নেই কোন শেষ।
জীবনের অন্তস্তলে রয়েছেন নীরবে, গভীরে।
সকল প্রশংসা তার-যিনি পরমতম পরম।
সকল জ্ঞানের উৎস-যিনি অনশ্বর, অনিঃশেষ।
-খেলাধুলো সাঙ্গ হলে আমরা যাবো তাঁর কাছে ফিরে।।

© সৈয়দ আবদুল মান্নান ।